তথ্যপ্রযুক্তি

সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু, ফেসবুকসহ সামাজিক মাধ্যম বন্ধ

ব্রডব্যান্ড রাউটার ও ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি ব্রডব্যান্ড রাউটার ও ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সীমিত পরিসরে চালু হয়।

তবে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সিন্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে, বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইন্টারনেট সীমিত পরিসরে চালু হওয়ার কথা জানান।

জানা যায়, ইন্টারনেট চালু হলেও ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

বিষয়:জুনায়েদ আহমেদ পলক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…