ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ‘অভিনন্দন বর্তমান’কে মুক্তি দিয়েছে পাকিস্তান। অপারেশনে অভিনন্দনের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর এক ঘণ্টা পরই সীমান্তে আবারো পাকিস্তানের রাতভর গোলাবর্ষণে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।







