চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’ অমিতাভ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

আয়নাবাজি’র তুমুল জনপ্রিয়তার পর ফের সিনেমা নির্মাণে ব্যস্ত সময় পাড় করছেন নির্মাতা অমিতাভ রেজা। গাজীপুরে চলছে নিজের দ্বিতীয় ছবির শুটিং। কিন্তু এরমধ্যেই চলচ্চিত্রের এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এই নির্মাতার সাথে একটি ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়াতে। ক্যাপশনে লিখেছেন, আমার সোনার ডিম পাড়া ডিরেক্টরের সাথে!

এমন ছবি প্রকাশ্য হওয়ার পর থেকেই কানাঘুষা, তবে কি অমিতাভ তার দ্বিতীয় ছবিতে সিয়ামকে কাস্ট করলেন? তা না হলে ছবির শুটিং চলাকালীন সময়ে এমন ছবি কেন? এর রহস্য উন্মোচন করলেন অমিতাভ রেজা নিজেই।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে অমিতাভ জানান, হ্যাঁ, আমার দ্বিতীয় ছবি ‘রিক্সা গার্ল’-এর শুটিং চলছে। আরো অন্তত তিন দিন চলবে। টানা শুটিং করেই আপাতত শেষ করছি এই পর্যায়ের কাজ।

Banglabid

সিয়ামের সাথে ছবিটি নিয়ে নির্মাতার ভাষ্য, ‘রিক্সা গার্ল’-এর শুটিং আজকে বন্ধ রাখা হয়েছে। সিয়ামকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরী করছি। যার শুটিং বুধ ও বৃহস্পতিবার। শুটিং সেট থেকেই সিয়াম ছবিটি হয়তো সোশাল মিডিয়াতে শেয়ার করেছে।

বিজ্ঞাপন নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, এটি একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন। এতে সিয়াম ছাড়াও দেখা যাবে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শিগগির দর্শকরা এটি দেখতে পারবেন।

অমিতাভ জানান, দুদিন বিজ্ঞাপনের শুটিংয়ের পর আবার ‘রিক্সা গার্ল’-এর সেটে ফিরে যাবেন এবং শুটিং শেষ করবেন।

Reneta

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের ‘রিকশা গার্ল’ উপন্যাস অবলম্বনে নিজের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করছেন অমিতাভ রেজা। ছবির একটি অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে ঢালিউড তারকা শাকিব খানের। তবে তার শিডিউল এখনও চূড়ান্ত হয়নি বলে জানান অমিতাভ।

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চম্পা। এছাড়া আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশোক বেপারীঅ্যালেন শুভ্রআয়নাবাজিচম্পাজাহিদ হাসাননরেশ ভূঁইয়ানাসির উদ্দিন খানমোমেনা চৌধুরীরূপকথালিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌশিক গাঙ্গুলির ‘লক্ষ্মী ছেলে’ উজান

পরবর্তী

ভারতে তীব্র বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৬

পরবর্তী
ভারত-বাঁধ ভেঙে নিহত-তীব্র বর্ষণ

ভারতে তীব্র বর্ষণে বাঁধ ভেঙে নিহত ৬

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT