জনপদ

সিলেটে মাটিচাপায় ৬ জনের মৃত্যু

সিলেটে মাটিচাপায় আহত ও নিহতের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে মাটিচাপায় আহত ও নিহতের উদ্ধার কাজ চালানো হচ্ছে, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের কানাইঘাটে মঙ্গলবার সকালে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটিচাপায় ৬ পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়ে আছে বলে ধারনা করা হচ্ছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার ৬ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটির নীচে আরও মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হতে অভিযান চলছে বলেও তিনি জানান।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়:পাথর মাটিচাপা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…