সিলেট সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আরিফুল হক। বুধবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।
একই দিনে গুলশানে ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন আয়োজন করবে ইসি। মঙ্গলবারের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ১ এবং ২ জুলাই। ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।







