সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটের পৌঁছেছে। সোমবার বাদ জোহর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জানাজা শেষে দাফন করা হবে এ নেতাকে।
সাবেক মেয়র কামরানের মরদেহ গ্রহণ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সাবেক মেয়রের মৃত্যুতে সিলেটে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছিল। মরদেহ সিলেটে পৌঁছানোর পর শহরে ছড়ারপাড় এলাকায় অবস্থিত কামরানের নিজ বাসভবনে নিয়ে আসা হয়েছে। প্রিয় নেতাকে শেষবার দেখতে ছড়ার পাড়ের বাড়ির সামনে জনতার ভিড় রয়েছে।
জানা গেছে, বাসার পাশে ছড়ারপাড় জামে মসজিদের সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জানাজা হবে। এরপর মানিকপীর গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে লাশ দাফন করা হবে। এর আগে গোরস্থানে সীমিত পরিসরে তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে।







