চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের জঙ্গি আস্তানায় অভিযান শেষ হবে রোববার: সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেট মহানগরের শিববাড়ী এলাকার জঙ্গি আস্তানায় চালানো অভিযান আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।

অভিযানে থাকা সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফিংয়ে বলেন, তারা ওই ভবন থেকে ৭৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ভেতরে জঙ্গিদের অবস্থান রয়েছে। তাই তাদের অভিযান চলমান আছে। কাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত করা হবে।

আজ অভিযান চলাকালে জঙ্গিরা ১০-১২টি শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে বলেও জানান জেনারেল ফখরুল আহসান।

Banglabid

এদিকে, জঙ্গি আস্তানার কাছে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় ১ জন নিহত এবং ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে সিলেট টুডে টুয়েন্টিফোর ডটকম জানায়, দু’টি মোটরসাইকেলে করে হামলাকারীরা চেকপোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মোটরসাইকেল দুইটি বিস্ফোরণের কারণে দুমড়ে–মুচড়ে যায়।

Reneta

আহত ৬ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আতিয়া মহলে নামের ওই ভবনটি থেকে উদ্ধার করা পরিবারগুলোর ব্যাপারে তথ্য দিতে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করার কথা জানিয়েছেন ঘটনাস্থলে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল ইসলাম। এই ব্রিফিংস্থলের কাছাকাছি বিস্ফোরণ ঘটে।

এই বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে এমন সন্দেহে বৃহস্পতিবার রাত ২ টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবার দিনভর পুলিশ, সোয়াট ও সেনা সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখে। এসময় হ্যান্ডমাইকে করে বারবার সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানানো হয়। তবে এতে সাড়া মেলেনি। অবশেষে বাড়িটি ঘিরে রাখার প্রায় ত্রিশ ঘন্টা পর চুড়ান্ত অভিযানে নামে সেনা সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে জঙ্গি অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের স্বর্ণখনিতে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

পরবর্তী

ক্ষমতার সঙ্গে দলে কাউয়া’ও আসে: ওবায়দুল কাদের

পরবর্তী

ক্ষমতার সঙ্গে দলে কাউয়া’ও আসে: ওবায়দুল কাদের

সিলেটে জোড়া বোমা হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ২ জনসহ নিহত ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT