চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন ওয়াকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় পা রেখেই সিলেট সিক্সার্সকে বিপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন করতে চাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেস বোলিং কিংবদন্তী ওয়াকার ইউনুস। সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে নিজের পরিকল্পনার কথা জানান তিনি। প্লেয়ার্স ড্রাফটকে সামনে রেখে শনিবার ঢাকায় এসেছেন এই পাকিস্তানি।

সিলেট আগের আসরে দারুণভাবে শুরু করে। কিন্তু কয়েকটি ম্যাচের পর পথ হারায় দলটি। এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি তারা। ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানান, ‘পর্যাপ্ত সময়ে’র অভাবে তাদের প্রথম আসরটা প্রত্যাশিত হয়নি।

আগেরবারের দুঃখ ভুলতে অনেক আগে থেকে দল গুছিয়ে নিচ্ছেন তারা। সাব্বির রহমান, নাসির হোসেন এবং পাকিস্তানের সোহেল তানভীরকে রেখে দেয়ার কথা জানিয়েছেন তারা। আর এ+ ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

Banglabid

সিলেট সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে সরাসরি দুই বিদেশি নেয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়েছে দলটি।  সঙ্গে যোগ হয়েছেন নেপালি ‘শেন ওয়ার্ন’ বলে পরিচিত সন্দ্বীপ লামিচানে।

‘শিরোপা জয়ের জন্যই দল তৈরি করছে সিলেট সিক্সার্স। যে ছয় ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টুয়েন্টি ফরমেটের জন্য দারুণ পরীক্ষিত,’ মন্তব্য করে ওয়াকার বলেন, ‘সঙ্গে ড্রাফট থেকেও দেশি-বিদেশি সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই। আমার বিশ্বাস দারুণ একটা ব্যালেন্স দল আমরা তৈরি করতে পারব। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।’

ওয়াকার আগেরবার সিলেটের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের প্রতি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা ক্রমেই বাড়ছে। আর সে কারণেই অনেক বড় তারকা ক্রিকেটার বিপিএল খেলতে চাইছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনুসলিড স্পোর্টসসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহর এলাকায় সীমিত পরিসরে ইভিএম: ইসি সচিব

পরবর্তী

মাদকের ভিন্ন জগৎ আবিষ্কার করেছি: বেনজীর

পরবর্তী
র‌্যাব-মাদকবিরোধী অভিযান-বেনজীর

মাদকের ভিন্ন জগৎ আবিষ্কার করেছি: বেনজীর

বৈশাখকে টার্গেট করে আসছে ‘ইন্দুবালা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স-যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT