ডেভিড সিলভার একমাত্র গোলে ইউরো বাছাইপর্বের লড়াইয়ে বেলারুশের বিপক্ষে জয় পেয়েছে স্পেন। প্রথমার্ধের শেষ দিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়ার সিলভা ম্যাচের একমাত্র গোলটি করেন। দিনের অপর ম্যাচে লিথুয়ানিয়াকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সুইজারল্যান্ড।
বরিসোভ’এ অনুষ্ঠিত গ্রুপ সি এর স্পেন ও বেলারুশের লড়াইয়ে জয়ের ফলে তিন পয়েন্ট অর্জন করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
স্পেনের বিপক্ষে স্বাগতিক বেলারুশ বেশ প্রতিদন্দ্বিতা সৃষ্টি করেছিলো। অবশ্য প্রথমার্ধে স্পেনই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধের শেষ মিনিটে সেস ফাব্রিগাসের ফ্রি-কিক থেকে গোল করেন সিলভা।
দ্বিতীয়ার্ধ থেকেই যেনো অন্যরূপে আবির্ভূত হয় বেলারুশ। দুর্দান্ত খেলা উপহার দিয়েও সার্জেই কোর্নিলেনকো এবং মাকসিম বোরদাচেভ দুটি সহজ সুযোগ মিস করায় সমতায় ফিরতে ব্যর্থ হয় বেলারুশ।
‘সি’ গ্রুপে স্পেন ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সি গ্রুপের শীর্ষে থাকা স্লোভাকিয়া দিনের অপর ম্যাচে ২-১ গোলের ব্যবধানে মেসিডোনিয়াকে হারায়। এই জয়ে স্লোভাকিয়ার পয়েন্ট বেড়ে দাড়ায় ১৮। ইউক্রেন ৩-০ গোলে লুক্সেমবুর্গকে পরাজিত করে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।







