চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করবে রাশিয়া-তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
শুক্রবার বৈঠকে বসেন পুতিন ও এরদোগান।

শুক্রবার বৈঠকে বসেন পুতিন ও এরদোগান।

সিরিয়া যুদ্ধ বন্ধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে রাশিয়া ও তুরস্ক। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাক্ষাতের পর আয়োজিত সংবাদ সম্মেলনে দুই নেতা এই অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘কাজ করার ক্ষেত্রে উচ্চ পর্যায়ে রাশিয়া-তুরস্ক কো-অপারেশন কাউন্সিলের মধ্যে কিছু দূরত্ব ছিলো। তবে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব এনার্জি ফোরামে আমাদের সাক্ষাতে যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মধ্যেকার যোগাযোগের জন্য এই সম্মেলন খুবই ফলপ্রসূ ছিলো। রাশিয়া-তুরস্কের সহযোগিতামূলক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।’

দুইদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই বৈঠক অনেক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। দুই দেশের সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে ভালো পেশাদারী সম্পর্ক রয়েছে। বিশ্বের বিভিন্ন সংকট ও সমস্যা নিয়ে আমরা এক সাথে কাজ করে যাচ্ছি। এসবের মধ্যে প্রথমে আছে সিরিয়া।’

তিনি আরে বলেন, ‘আমি এই কথা বলতে পেরে আনন্দিত যে আমাদের দুই দেশের সেনা, গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সফলভাবে খুবই আন্তরিক আলাপ সম্পন্ন হয়েছে। যা অনেকে চিন্তাই করেনি।এছাড়া দুই দেশের ব্যবসা ও অর্থনৈতিক সম্পর্কও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন পুতিন।’

সম্প্রতি সময়ে রাশিয়া ও তুরস্কের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছিল না। সিরিয়া যুদ্ধে রাশিয়া সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে আসলেও, বিদ্রোহীদের পক্ষে তুরস্ক। ২০১৫ সালে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের উপর মস্কোর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি রয়েছে।

Reneta

গত ডিসেম্বরে আঙ্কারায় হত্যার শিকার হন রাশিয়ার রাষ্ট্রদূত। এমন নানা ঘটনায় রাশিয়া ও তুরস্কের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর বিষয়েও একমত হন দুই রাষ্ট্রপ্রধান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এরদোগানতুরস্কভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
জিমেইলের নাম পরিবর্তন

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT