মাত্র দ্বিতীয় দিনেই সিরিয়ায় যুদ্ধবিরতির ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে রাশিয়া ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা।
বিদ্রোহীদের অভিযোগ উত্তর সিরিয়ার বেশ কয়েকটি এলাকায় রুশ বিমান থেকে হামলা হয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের মোট ১৫টি অভিযোগ করেছে আসাদবিরোধীরা।
এসব অভিযোগের বিষয়ে মুখ না খুললেও, যুদ্ধবিরতি লঙ্ঘনের ৯টি পাল্টা অভিযোগ করেছে রাশিয়া।
যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে বিশ্ব নেতা ও জাতিসংঘের কাছে চিঠি দেয়ার ঘোষণা দিয়েছে আসাদ বিরোধীরা।






