সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর টানা তৃতীয় দিনের বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আলেপ্পোর ৮টি অঞ্চলে ওই হামলা চালানো হয়।
মঙ্গলবার ৩ সপ্তাহের বিমান হামলা বিরতি শেষ হওয়ার পরপরই আকাশ থেকে সরকারি বাহিনীর হামলা শুরু হয়।
এদিকে, আলেপ্পোর উত্তরাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে বিদ্রোহী সদস্য ছাড়াও বেসামরিক নাগরিক ছিলেন। হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করেছে বিদ্রোহীরা।







