চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান, বিমান হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন: সিরিয়ার কুর্দি মিলিশিয়া এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর হুমকি দূর করে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের ‘নিরাপদ অঞ্চলে’ ফেরানোর জন্য এ অভিযান শুরু করা হয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে: বেসামরিক নাগরিকদের এলাকাগুলোতে জঙ্গি বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সীমান্ত শহর রাস আল-আইনে কয়েকটি বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে।

Banglabid

টুইটারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন: আমাদের দক্ষিণ সীমান্তে সন্ত্রাসের একটি করিডোর যাতে তৈরি না হয় তা নিশ্চিত করা এবং সেখানে শান্তি প্রতিষ্ঠাই তুরস্কের এই অভিযানের উদ্দেশ্য।

রাতভর সীমান্তে বিপুল সংখ্যায় সৈন্য সমাবেশ এবং সাঁজোয়া যান জড়ো করে তুরস্ক। প্রথম ঘণ্টাতেই উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়া গোষ্ঠী এসডিএফের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণহানির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এ অভিযানে তুরস্কের সৈন্যদের সাথে জড়ো হয় তাদের সমর্থিত সিরিয়ান আরবদের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল আর্মির কয়েক হাজার মিলিশিয়া।

Reneta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর সেখানে তুরস্কের এ অভিযান শুরু হয়।

সিরীয় কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করতে মার্কিন বাহিনীকে সহায়তা করেছে। কিন্তু তুরস্কের অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র এ অভিযানে জড়িত হতে চায় না জানিয়ে সিরিয়া থেকে সেনা সরিয়ে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT