চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ শুরুর আগেই সিডন্সকে পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জেমি সিডন্সের করোনা পজিটিভ হওয়ার দশম দিন সোমবার। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বুধবার।

ঢাকায় সোমবার তৃতীয়বার করোনা টেস্ট হবে বাংলাদেশের ব্যাটিং কোচের। তাতে পজিটিভ এলেও সমস্যা থাকছে না। কেননা সিডন্সের উপসর্গ কিংবা শারীরিক কোনো অসুস্থতা নেই। করোনা পজিটিভ হওয়ার পর ৮ দিন আইসোলেশনে কাটলেও দ্বিতীয় টেস্টের ফল পজিটিভ আসে।

বিসিবি এই সিরিজে অনুসরণ করছে টোকিও অলিম্পিকের গাইডলাইন। সেখানে জৈবসুরক্ষা বলয়ের পরিবর্তে চালিয়ে নেয়া হচ্ছে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই)।

বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আমাদের কোভিড প্রটোকল অনুযায়ী কারো যদি উপসর্গ কিংবা শারীরিক সমস্যা না থাকে, তাহলে ১০ দিন পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন। আজই তার শেষ দিন। ২২ তারিখ তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, সিডন্স দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার। টাইগারদের সাবেক হেড কোচ একযুগ পর ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসার পর তার তৎপরতা ছিল লক্ষণীয়। বিপিএল দেখেতে সিলেট পর্যন্ত ছুটে গিয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় সবার আড়ালে থাকতে হল কিছুদিন।

ফিরলে মঙ্গলবারই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম-সাকিবদের নিয়ে কাজ করতে দেখা যেতে পারে সিডন্সকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার অনুশীলন করবে না বাংলাদেশে ও সফরকারী আফগানিস্তান। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তামিমরা ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুশীলন করবেন রশিদ-মুজিবরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯বিসিবিলিড স্পোর্টসসিডন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT