চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সেরাটা দিতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ও পাকিস্তানি ক্রিকেটার মুখোমুখি, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডানেডিনে ১৩১ রানে অলআউট হওয়ার দুঃস্বপ্ন ভুলে নতুন ভেন্যুতে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোমবার অনুশীলন সেরে টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানালেন, আগের ম্যাচের কথা ভুলে সামনে তাকিয়ে বাংলাদেশ।

‘দেখুন, এ ধরনের উইকেটে ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে খুবই বাজে ছিল, যদিও কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। এর আগেও বলা হয়েছে যে, আমরা এতো খারাপ দল না। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেয়ার।’

মঙ্গলবার দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডে শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। ডানেডিনে ব্যাটে-বলে বাংলাদেশকে গুঁড়িয়ে ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেছে ১-০তে।

ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটা হয়েছে একদম একপেশে। রানের ক্ষুধা নিয়ে ক্রাইস্টচার্চে আসা দল লড়াই করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে, জানালেন মিঠুন।

‘ব্যাটসম্যানদের আরেকটু দায়িত্বশীল হতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত- সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। সবসময় একটা জিনিস নিয়ে কথা হয়, এখানে প্রথম ১০ ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায়, বিশেষ করে ব্যাটিংয়ে। নিউজিল্যান্ডের উইকেটে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইট দেয়া কঠিন।’

‘উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আমাদের ম্যাচ জেতার জন্য যতটুকু করা দরকার এবং বোলাররা যাতে একটু নির্ভার থাকতে পারে, অন্তত এমন একটা টার্গেট দেয়ার।’

ট্যাগ: তামিমমিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গান্ধি শান্তি পুরস্কার ২০২০’এ ভূষিত বঙ্গবন্ধু

পরবর্তী

মারা গেছেন কবি ও শিল্পী খালিদ আহসান

পরবর্তী
খালিদ আহসান এর ছবি, বাংলার কবি ও শিল্পী, মৃত্যুর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কবি ও শিল্পী খালিদ আহসান

ক্রিকেটার সাইফ হাসান সেঞ্চুরি উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ হাসানের সেঞ্চুরিতে শুরু জাতীয় লিগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT