চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলারদের দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুটি চারদিনের ম্যাচই ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার সিলেটে শুরু হওয়া তৃতীয় ম্যাচে নির্ধারণ হবে সিরিজের ভাগ্য। ড্র’য়ের বৃত্ত কাটিয়ে শেষ ম্যাচে মিলেছে ফলের আভাস। প্রথমদিনে দাপট দেখিয়েছে উভয় দলের বোলাররাই। উইকেট পড়েছে ১৩টি।

টস জিতে আগে ব্যাট করা স্বাগতিক বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানে। জবাবে লঙ্কানরা প্রথম দিন শেষে তুলেছে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান। ৯৪ রানে পিছিয়ে থাকলেও ৭ উইকেট হাতে সফরকারীদের।

ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা মোস্তাফিজুর রহমান প্রথমদিনে ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন একটি উইকেট। আইপিএল থেকে আঙুলের ইনজুরি নিয়ে ফেরা এ বাঁহাতি পেসারের জন্য ম্যাচ অনুশীলনের দারুণ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলে অন্তর্ভুক্তি।

বাকি দুটি উইকেট ভাগাভাগি করেছেন সৌম্য সরকার ও নাঈম হাসান।

ব্যাট হাতে বাংলাদেশের কাজটা কঠিন করা জয়সুরিয়া ৫২ রানে অপরাজিত আছেন। চারিথ আশালঙ্কা অপরাজিত ৪ রান করে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের খেলা শুরু হয় সকাল দশটায়। প্রথমসারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় সাদমান ইসলাম (৯) সাজঘরে ফিরলে ভাঙে ওপেনিং জুটি।

Reneta

অন্য ওপেনার সৌম্য সরকার (১৪) ফেরেন দলের রান যখন ৩৭। পরের ওভারেই ফিরে যান মিজানুর রহমান (১৪)। পরে জাকির হাসানের ৪২, সানজামুল ইসলামের ৪১ ও নাঈম হাসানের ২২ রানে ভর করে দেড়শ পেরিয়ে থামে বাংলাদেশ। ইনিংস দীর্ঘ হয় ৬২.৩ ওভার।

লঙ্কানদের তিন বোলার সিহান জয়সুরিয়া, মালিন্দা পুষ্পাকুমারা ও প্রবথ জয়সুরিয়া নিয়েছেন তিনটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT