চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট হাতে টাইগাররা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:৫৪ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট হাতে মাঠে টাইগার ব্যাটসম্যানরা, বাংলাদেশের প্রয়োজন ১৭০ রান। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে সফরকারী প্রোটিয়ারা।

টসে জিতে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। কুইনন্টন ডি কককে বোল্ড করে বাংলাদেশের পক্ষে সূচনা এনে দেন তিনি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান কক। স্কোর বোর্ডে রান ছিল মাত্র ৮।

এর পরের সাফল্য সাকিবের হাত ধরে। ১৩ ওভারের তৃতীয় বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আমলা। আর অষ্টম ওভারের প্রথম বলে ডু প্লেসিস সাকিবের বলে মিস টাইমিং করলে তা উইকেটের পাশেই সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাবস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

১৫ ওভারের ফেরেন রুশো। ওভারের প্রথম বলেই নিজের উইকেটের খাতা খোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুশো। ২৩ ওভারে বৃষ্টির জন্য খেলা আড়াই ঘন্টার জন্য বন্ধ থাকে।

বৃষ্টির পর খেলা শুরু হলে ডেভিড মিলার কে ফেরা মাশরাফি। মাশরাফির বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ‘কিলার’ মিলার। সাব্বিরের দুর্দান্ত ক্যাচে প্রোটিয়াদের ৬৩ রানের প্রতিরোধ জুটি ভাঙে।

৩৫ ওভারের প্রথম বলে ফারহান বেহারডিয়েনকে ফিরিয়ে টাইগারদের পক্ষে সাফল্য এনে দেন সাকিব আল হাসান। মিলারের পর ফারহানের ক্যাচটিও নিয়েছেন সাব্বির রহমান। লং অনে সীমার কাছ থেকে দুর্দান্ত ভাবে ক্যাচটি লুফে নেন তিনি।

মিলার-ফারহানের পর এবার রাবাদকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন মুস্তাফিজুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান। অন্যদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে ব্যাট করছেন জেপি ডুমিনি।

ফেরার আগে ডুমিনি সংগ্রহ করেন ৫১ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব আল হাসান।

বৃষ্টি বিঘ্নিত শেষ ওয়ানডেতে নির্ধারীত ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভারে নামিয়ে আনা হয়।

প্রথম ওয়ানডেতে সফরকারিরা জয় পায় ৮ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা মরার ম্যাচে টাইগাররা জয় পায় ৭ উইকেটের ব্যবধানে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশলে অটল থাকলেও সাউথ আফ্রিকা তাদের স্কোয়াডে এনেছে পরিবর্তন। ক্রিজ মরিসের জায়গায় আজ প্রোটিয়া স্কোয়াডে আছেন মরনে মরকেল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ফারহান বেহারডিয়েন, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের সেনাদের প্রতি বিজিবির মহানুভবতা

পরবর্তী

সাকিবের পর মাশরাফির ডাবল সেঞ্চুরি

পরবর্তী

সাকিবের পর মাশরাফির ডাবল সেঞ্চুরি

সাকিবের পর মাশরাফির ডাবল সেঞ্চুরি

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT