ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন বাংলাদেশের

বাংলাদেশ ও জিম্বাবোয়ে ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জিম্বাবোয়ে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন, মাঠে অনুশীলন ও আলোচনা চলছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজে দুই শূন্যতে এগিয়ে থেকে তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তর দল।

স্বাগতিক একাদশে এসেছে দুই পরিবর্তন। স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার শরিফুল ইসলাম খেলছেন না। পরিবর্তে নেমেছেন পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার তানভীর ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নেয়ার টাইগারদের সেরা সুযোগ।

সিরিজের পরের দুই ম্যাচ ১০ ও ১২মে, ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মোস্তাফিজুর রহমানকে শেষ দুই ম্যাচে দেখা যাবে। জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আইপিএলের মাঝপথে দেশের ফিরেছেন মোস্তাফিজ। সাকিব ঘরোয়া লিগে খেলে জাতীয় দলে ফিরতে প্রস্তুত।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

বিষয়:একাদশ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…