চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজের সঙ্গে আনন্দ আর আত্মবিশ্বাসটাও হারাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনেই আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজটা খুব বাজেভাবেই শেষ করল টাইগাররা। এমন হারে মুশফিকরা সিরিজের সঙ্গে সাম্প্রতিক সময়ে পাওয়া সাফল্যের আনন্দ আর আত্মবিশ্বাসটাও হারাল বলে মন্তব্য ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটোর।

ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে টিটো লেখেন, ‘সাউথ আফ্রিকার সঙ্গে এই টেস্ট সিরিজটায় যতোটা হারল বাংলাদেশ, তারচেয়ে বেশি হারাল। এই হারানো প্রতিপক্ষকে না, অদূর অতীতে নিজের পাওয়া সাফল্যের আনন্দ ও আত্মবিশ্বাসকে।’

লিখেছেন, ‘টসে জিতেও নেগেটিভ মাইন্ডসেট, অভিজ্ঞ ব্যাটসম্যানদের টেস্ট খেলার স্কিল, টেকনিক, সংযম ভুলে যাওয়া… সত্যিই বিস্ময়কর! সিরিজ হারাটা মোটেও অপ্রত্যাশিত ছিল না, তবে প্রচণ্ড অপ্রত্যাশিত ছিল এইভাবে আত্মসমর্পণ! যে পিচে স্বাগতিকদের অদু-মদু-যদুও সেঞ্চুরি মারতে পারে সেই পিচে দাঁড়াতেই পারে না আমাদের অভিজ্ঞ স্পেশালিষ্ট ব্যাটসম্যানরা।’

Banglabid

গত কয়েক বছরে বাংলাদেশের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে টিটো লেখেন, ‘আমরা আসলে গত বছর দুয়েক টেস্ট ক্রিকেট নিয়ে দেখতে থাকা আমাদের স্বপ্নটাকে আপাতত হারিয়ে ফেললাম। এরপর কবে আবার টেস্টের মতোই টেস্ট খেলতে পারবে আমাদের দল জানি না, তবে সেই আশায় থাকলাম।’

‘আর… প্লিজ বলবেন না, ড্রেসিং রুমে, ক্রিকেট বোর্ডের ভিতরে সন্দেহজনক, অশুভ কিছু ঘটছে বলেই এমন হচ্ছে! এইসব ফালতু কথা, প্লেয়ারদের চামড়া বাঁচানোর জন্য এগুলো খোঁড়া যুক্তি। ব্যাটসম্যান হয়ে আপনি যখন সোজা আসতে থাকা বলের বিহাইন্ড দ্য লাইনে না গিয়ে দূরে দাঁড়িয়ে খোঁচা মারবেন, হাল্কা-পাতলা বাউন্সারকে মনে করবেন মিসাইলের মতো ভয়ংকর কিছু.. Duck না করে অথবা সরার চেষ্টা না করে ব্যাট-গ্লাভস দিয়ে মুখ বাঁচাতে চাইবেন অথবা দলের বিপর্যয়েও ধৈর্য্য না ধরে ফ্রি স্টাইলে ব্যাট চালাতে থাকবেন; তখন গিরিংগীহীন, শান্তিময় পৃথিবীর সেরা ম্যানেজমেন্টের অধীনে খেলার সুযোগ পেলেও কাজ হবে না… দলের বারোটা আপনি বাজাবেনই!’ লিখেছেন টিটো।

স্ট্যাটাস শেষ করেছেন এই বলে, ‘মনে রাখবেন, দুই টেস্টে আমাদের চার ইনিংসে তিনবার মুড়ির মতো উইকেট পড়ার পিছনে যতটা দায়ী আফ্রিকানদের ভালো বোলিং তারচেয়ে অনেক অনেক বেশি আমাদের ব্যাটসম্যানদের অ-টেস্ট টাইপ দায়িত্বহীন ব্যাটিং। আত্মবিশ্বাসহীন ক্যাপ্টেন্সি আর সাদামাটা বোলিং অ্যাটাক আসবে তারপর।’

Reneta

বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের জন্য মিলিয়ন নাকি বিলিয়ন ডলারে ত্রাণ প্রয়োজন

পরবর্তী

সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ নেই কোনো অভিধানে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ নেই কোনো অভিধানে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমের যে প্রভাব পড়ছে অভিভাবকদের উপর

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT