চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমের যে প্রভাব পড়ছে অভিভাবকদের উপর

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৮:৪৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত সামাজিক মাধ্যমের ব্যবহার বর্তমানে নেশার পর্যায়ে চলে গিয়েছে। আর এই নেশার কবলে পরে সম্পর্কগুলো হারাচ্ছে তার সৌন্দর্য। মানুষ খুব বেশি ‘লোক দেখানো’ আচরণে অভ্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিভাবকরা। অভিভাবকের সামাজিক মাধ্যমে আসক্তির কারণে বিরূপ প্রভাবের স্বীকার হচ্ছে সন্তান। জেনে নিন সামাজিক মাধ্যমের কী প্রভাব পড়ছে অভিভাবকের উপর  সেই সম্পর্কে।

সব মুহূর্তের ছবি তোলা
আপনার সন্তানের প্রথম হাঁটা, প্রথম খাওয়া, প্রথম কথা বলা এই সব মুহূর্তগুলোর ছবি তুলে রাখাটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটি মুহূর্তের ছবি তুলতে গিয়ে সময়গুলো উপভোগ করতে ভুলে যাচ্ছেন না তো? ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোতে সামাজিক মাধ্যমে শেয়ার করার কথা না ভেবে নিজেরা উপভোগ করুন। মুহূর্তগুলো হারিয়ে গেলে আর ফিরে পাবেন না।

বেখেয়ালি
অনেক অভিভাবককেই দেখা যায় সারাদিন সামাজিক মাধ্যমেই নজর রাখছেন। স্মার্ট ফোনের পর্দায় তাকিয়ে গেম খেলা কিংবা ব্রাউজিং নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন কেউ কেউ, যে সন্তানের দিকে খেয়াল করার অবকাশ মিলে না। অথচ কিছুক্ষণের অসাবধানতাই বড় বিপদ ডেকে আনতে পারে।

Banglabid

সন্তানের নিরাপত্তায় ব্যাঘাত
আপনার সন্তানকে কোন স্কুলে দিয়েছেন, ক্লাসে তার রোল নম্বর, স্কুলের সময়সূচী সব কিছুই আপনার ফেসবুক পোস্ট থেকে জানা সম্ভব হতে পারে। ফলে, খুব সহজেই অপহরণের মতো অঘটন ঘটানো সম্ভব। এছাড়াও সন্তানের যেসব ছবি আপনি ফেসবুকে শেয়ার করছেন, সেগুলোর অপব্যবহার করা সম্ভব খুব সহজেই। তাই সামাজিক মাধ্যমে অতিরিক্ত আসক্তি সন্তানের বিপদ ডেকে আনতে পারে যে কোনো সময়।

সামর্থ্য ভুলে প্রতিযোগিতায় মেতে ওঠা
আপনার সন্তানের চাহিদাগুলো আপনি সামর্থ্য অনুযায়ী পূরণ করবেন। অনেকেই সামাজিক মাধ্যমে আসক্তির কারণে ‘কে কী কিনেছে’ সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। অন্যের কেনাকাটা কিংবা জীবনযাপন দেখে নিজের সঙ্গে মেলাতে গিয়ে অনেক অভিভাবকই হতাশায় ভোগেন। ফলে সন্তানের ওপর এবং দাম্পত্যে বিরূপ প্রভাব পড়ে।

প্যারেন্টস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ নেই কোনো অভিধানে

পরবর্তী

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ ৪০

পরবর্তী
নৌকায় যাত্রীরা সমুদ্রে ভেসে আসছে, উদ্ধার কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ ৪০

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন, মাঠে প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিককে সরিয়ে দেওয়া হবে আত্মঘাতী

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT