স্পোর্টস

সিরিজের প্রথম টি২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টি২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি২০তে প্রথমটিতে ব্যাটিং করছে বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই কোন রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন ইমরুল কায়েস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের রান ১২ ওভারে ৫ উইকেটে ৭৩ রান।

এরআগে টস জিতে ব্যাটিং করার সিদান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচ খেলেছে মাত্র চারটি। এই চার ম্যাচে একবারই মাত্র জয়ের সম্ভাবনা জাগিয়ে ১৫ রানে হেরেছিল টাইগাররা। বাকি তিন ম্যাচে হারের ব্যবধান অনেক বড়।

তবে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ পরাজয়ের পর টি২০তে নতুন উদ্দম্যে লড়বে টাইগার শিবির এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…