জনপদ

সিরাজগঞ্জ ৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

সিরাজগঞ্জ ৬ আসনের উপ-নির্বাচনে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটাররা সিরাজগঞ্জ ৬ আসনের উপ-নির্বাচনে ভোট দিচ্ছেন, ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

জেলার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪ লাখ ২০ হাজার ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপ-নির্বাচনে ১৬০টি ভোটকেন্দ্রে প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন ভোটারেরা।

উপ-নির্বাচনে একজন নারীসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হুমায়ন কবির। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আনসার, পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল রয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিষয়:উপনির্বাচন ভোট গ্রহণ শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…