চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A
ট্রেনের ধাক্কায় নিহত-সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের নিহত আরোহীর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আলতাফ মন্ডল তার ছেলে রাজন মন্ডলের বিয়ের বরযাত্রী নিয়ে সোমবার দুপুরে উল্লপাড়া উপজেলার ঘাটিনা গ্রামে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রী।

বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জ রাজশাহী রেল পথের সলপ রেলক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে লাইনের ওপর পড়ে।

এতে বর রাজন মন্ডল এবং কনে সুমাইয়াসহ মাইক্রোবাসের ১০ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরও ৫ যাত্রী। আহতদের ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬),  সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে।

ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ট্যাগ: উল্লাপাড়া রেলক্রসিংট্রেন দুর্ঘটনারেল দুর্ঘটনাসিরাজগঞ্জসিরাজগঞ্জ-ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোরে ছাড়ল না নেইমারের সাক্ষাৎকারও!

পরবর্তী

রোহিঙ্গা গণহত্যার তদন্তে ঢাকা আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিধি

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-rohingya

রোহিঙ্গা গণহত্যার তদন্তে ঢাকা আসছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিধি

নারায়ণগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT