আন্তর্জাতিক

ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু

তিনটি হাতি ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় আহত তিনটি হাতি বনজঙ্গলে পড়ে আছে, আশেপাশে সবুজ গাছপালা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের আলিপুরদুয়ারে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় শাবকসহ ৩টি হাতির মৃত্যু হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (২৭ নভেম্বর) সোমবার ভারতের আলিপুরদুয়ারে রেলপথে শিলিগুড়িগামী মালগাড়ি শিকারি গেট এলাকা পেরিয়ে কালচিনির দিকে যাওয়ার সময় একটি শাবকসহ ১টি বড় হাতি রেল লাইন পার হচ্ছিল। সেই সময়  ট্রেনের ধাক্কায় মোট ৩টি হাতির মৃত্যু হয়।

বলা হয় ওই অঞ্চলে রাতে কুয়াশার মধ্য়ে দৃশ্যমানতা কমে যাওয়ায় রেললাইনে হাতি আছে কিনা তা বোঝা যায় না। আলো পড়লে ধাঁধিয়ে যায় হাতির চোখ। কিন্তু দিনের বেলা কেন চালক হাতির অবস্থান বুঝতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাই স্থানীয় রেল কর্তৃপক্ষ ঘটনাটি চালকের কাছ থেকে জানার চেষ্টা করছেন।

ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, দেশটিতে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৮৬টি হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে আসামে ৬২টি, তারপর পশ্চিমবঙ্গে ৫৭টি।

বিষয়:ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ভারত রেল দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…