জনপদ

সিরাজগঞ্জে গ্রাম্যমেলা: চ্যানেল আই অনলাইনে সংবাদ প্রকাশের পর বন্ধ

সিরাজগঞ্জে গ্রাম্যমেলা বন্ধের জন্য সেনা ও পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে গ্রাম্যমেলা বন্ধের জন্য সেনা ও পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন, আশপাশে মানুষ ও দোকানপাট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যখন দেশ বিপর্যস্ত তখন সকল বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলা গ্রাম্যমেলা বন্ধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনে করোনাভাইরাস: বিধিনিষেধ অমান্য করে সিরাজগঞ্জে চলছে গ্রাম্য মেলা শিরোনামে প্রকাশিত সংবাদের পর সেনাবাহিনীর একটি দল এসে মেলা বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর দুটি ভ্যানে সেনাসদস্যরা এসে মেলার দোকানপাট বন্ধ করে দেয়।
এবং মেলার দোকানদার আর এলাকাবাসীকে সতর্ক করে যায়।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব মেনে চলতে কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকেই তাড়াশ উপজেলার তালম গ্রামের মহসীন বাজারে বসতে থাকে মেলায় আগত বিভিন্ন ধরনের দোকান। বেলা ১১টা পর্যন্ত এই প্রতিবেদক অবহিত করার আগে এই বিষয়ে জানা ছিল না স্থানীয় প্রশাসনের।

সিরাজগঞ্জে গ্রাম্যমেলা: চ্যানেল আই অনলাইনে সংবাদ প্রকাশের পর বন্ধমেলা ঘুরে দেখা গিয়েছিল, কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই বসেছে দোকানপাটগুলো। প্রতিটি দোকানের সামনে ক্রেতাদের ভীড়। ছিল না নূন্যতম সতর্কতা। বড়দের পাশাপাশি মেলায় ভীড় দেখা যায় শিশুদেরও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক হাজার ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৯৯ জন।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…