কৃষি

সিরাজগঞ্জে আদর্শ বীজতলা ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন কৃষক

আদর্শ বীজতলা ও ভার্মি কম্পোস্ট সার

নির্বিঘ্নে বোরো চাষ করতে এবার পরিকল্পিতভাবে আদর্শ বীজতলা তৈরি করেছেন সিরাজগঞ্জের কৃষক। পাশাপাশি বোরো উৎপাদনের খরচ কমাতে উঠোনেই তৈরি করছেন পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার।

সিরাজগঞ্জে প্রতি বছর মৌসুমের শুরুতে দেখা দেয় চারা সংকট। এবার স্থানীয় কৃষি বিভাগের সহায়তা নিয়ে আগেভাগেই কৃষক আদর্শ বীজতলা তৈরি করেছেন। এতে সুস্থ সবল পরিণত বীজতলা নিশ্চিতের পাশাপাশি চারা সংগ্রহেও যাবতীয় বিড়ম্বনা দূর হয়েছে।

বোরো চাষের জন্য কৃষক নিজ উদ্যোগে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করছেন। সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কৃষক জানান, কেঁচো সার ব্যবহারে নানাভাবে উপকৃত হচ্ছেন তারা।

এবার তিন হাজার দুশ’ হেক্টর জমিতে আদর্শ বীজতলা করেছেন সিরাজগঞ্জের কৃষক।  চলতি বছর জেলায় এক লাখ ৪২ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে–

বিষয়:সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…