চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ করোনা ভ্যাকসিন শনিবার ঢাকায় এসেছে।
ভ্যাকসিনের চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে ঢাকা পৌঁছায়।
চীনের কাছ থেকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করা হয়েছে। এই ভ্যাকসিন ধাপে ধাপে বাংলাদেশে পাঠাচ্ছে বেইজিং।
চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই ২০ লাখ ভ্যাকসিন এসেছিল। দ্বিতীয় দফায় ১৭ ও ৩০ জুলাই আরও ২০ এবং ৩০ লাখ টিকা এসেছে।
এ ছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয় চীন।







