চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হিট হওয়াই কাল হলো অক্ষয়ের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বর্তমান সময়ে বলিউডের দামি তারকাদের তালিকায় প্রথম সারিতে যার নাম, তিনি হলেন অক্ষয় কুমার। পারিশ্রমিকের ক্ষেত্রে যেমন অন্য যেকোন তারকার তুলনায় তার রেট অনেক বেশি, ঠিক তেমনি তার অভিনীত সিনেমা অন্য যেকোন তারকার তুলনায় হিট হওয়ার সম্ভবনাও অনেক বেশি!

তবে এবার যেন এই সিনেমা হিট হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে অক্ষয়ের জন্য। আর তাই তো পিছিয়ে নিতে হচ্ছে তার সিনেমার মুক্তির তারিখ।

চলতি বছর অক্ষয় কুমার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। যার ভেতর তার অভিনীত ‘বেল বটম’ এবং ‘সূর্যবংশী’ সিনেমার মুক্তি বেশ পাশাপাশি সময়েই ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ‘বেল বটম’ সিনেমাটির পরিচালক ও প্রযোজনা পর্ষদ।

মূলত অক্ষয়ের ‘সূর্যবংশী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আগামি ১৫ মার্চ, যেখানে তার অভিনীত ‘বেল বটম’ সিনেমাটিও একই মাসে মুক্তি পাওয়ার কথা ছিল!

একই মাসে এমন হিট তারকার দুই ছবি মুক্তি! যেটিকে চলচ্চিত্র বিশ্লেষকরা বেশ বড় একটা বোকামি বলে মনে করেছেন। কেননা, চলমান এই করোনা পরিস্থিতির মাঝে যেখানে নতুন সিনেমা মুক্তি দেওয়াই রিস্ক হয়ে যায়, সেখানে একই মাসে একই তারকার দুই সিনেমা মুক্তি দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না বলে মনে করছেন সিনেবিশ্লেষকরা।

সেই কারণেই অক্ষয়ের ‘বেল বটম’ এর মুক্তি পিছিয়ে আগামি জুন মাসে নেওয়া হয়েছে।

Reneta

তবে জুনের ঠিক কত তারিখে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা পরিচালনা পর্ষদের তরফ থেকে এখনো আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়অক্ষয় কুমারবলিউডবেল বটমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT