চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমায় যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

ধুন্ধুমার অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমা নির্মাণে বেশ হাঁকডাক ছিল মনতাজুর রহমান আকবরের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন অর্ধ শতাধিক সিনেমা। নাম লিখিয়েছেন প্রযোজনাতেও। তার হাতে যেসব ছবির সৃষ্টি হয়েছে বেশিরভাগই ব্যবসা সফল। এই পরিচালকের হাত উঠে এসেছেন পপি’র মতো চিত্রনায়িকা।

বর্ষিয়ান এই চিত্রপরিচালকের নির্দেশিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি গেল বছর মুক্তি পেয়েছে। হাতে রয়েছে ‘সরি’ নামের আরেক ছবি। গেল বছর অক্টোবরে শাহরিয়াজ এবং শিরিন শিলাকে নিয়ে শুরু করেছিলেন শুটিং। এরপর থেমে যায়। কিন্তু এই ছবিটি আদৌ শুটিং শেষ হবে কিনা সেটি জানেন না এই নির্মাতা।

মনতাজুর রহমান বলেন, ‘সরি’ ছবির যিনি প্রডিউসার তার কোনো আগামাথা নেই। খোঁজই পাইনা। এই ছবি হবে কিনা জানি না। যিনি টাকা ঢালবেন তিনি যদি গড়িমসি করেন তাহলে হবে কীভাবে?

চ্যানেল আই অনলাইনকে মনতাজুর রহমান আকবর বলেন, সিনেমা আর হবে না। কিছু সিনেমা টুকটাক হবে। আসল কারণ, প্রডিউসার (প্রযোজক) নেই বলেই সিনেমা হচ্ছে না। তিনি বলেন, সিনেমা আর নাটক কিন্তু এক না। নাটক বানাতে দুই-আড়াই লাখ টাকা হলে চলে যায়। একটা লোক সহজেই পটিয়ে বিনিয়োগের জন্য আনা যায়। কিন্তু সিনেমা বানাতে কোটি টাকা লাগে। এতগুলো টাকা যিনি লগ্নী করবেন, তিনি তো বুঝেশুনেই করবেন!

টাকার পাহাড়, বশিরা, কুলি, শান্ত কেন মাস্তান, গুণ্ডা নম্বর ওয়ান, বস্তির রানী সুরিয়া, আরমান, কঠিন সীমার, মেজর সাহেব, জীবনের গ্যারান্টি নাই, টপ সম্রাট’র মতো হিট ছবির এই নির্মাতা আরও বলেন, সিনেমায় যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ সিনেমা আর হবে না! আমি আমার দৃষ্টিকোণ থেকে এটাই দেখতে পাচ্ছি।

প্রডিউসারদের সংখ্যা এখন জিরো থেকে মাইনাস জিরোতে চলে এসেছে। আগে যেখানে শিল্পপতি, বড় বড় চাকরিজীবীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকতেন। এখন তারা সরে গেছেন। তাছাড়া পেশাদার প্রডিউসার যারা ছিলেন সেখান থেকে তারাও এখন সরে গেছেন।

Reneta

ঢাকাই ইন্ডাস্ট্রিতে শিল্পী সংকটের কথা তুলে ধরে মনতাজুর রহমান আকবর বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে শিল্পী সংকট বিরাজ করছে। বেশিরভাগ যারা আছে তাদেরকে দিয়ে ছবি বানালে হলে খুব একটা চলে না। মানুষ তাদের ছবি দেখতে আসে না। এক্ষেত্রে শাকিব খান ব্যতিক্রম, একমাত্র তার ছবি ভালো চলে। শাকিব খান ছাড়া বাপ্পী, সাইমন, আরিফিন শুভ যারাই আছে তাদের ছবি খুব কম চলে। শাকিবকে বাদে যারা অন্য নায়কদের নিয়ে টুকটাক ছবি বানাচ্ছেন এসব ছবিও যে চলবে তার কোনো গ্যারান্টি নেই। এভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না।

সবশেষে মনতাজুর রহমান আকবর বলেন, এসব অবস্থা দূর করতে হলে সবার আগে বিনিয়োগকারী (প্রডিউসার) এগিয়ে আসতে হবে। সরকারী সহায়তা লাগবে। পর্যাপ্ত শিল্পী থাকতে হবে। তারপর যদি অদূর ভবিষ্যতে সিনেমার উন্নতি হয়। নইলে কিছুই হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমানকঠিন সীমারকুলিগুণ্ডা নম্বর ওয়ানজীবনের গ্যারান্টি নাইটপ সম্রাটটাকার পাহাড়বশিরাবস্তির রানী সুরিয়ামনতাজুর রহমান আকবরমেজর সাহেবলিড বিনোদনশাকিব খানশান্ত কেন মাস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

এপ্রিল ১৮, ২০২৬

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

এপ্রিল ১৮, ২০২৬

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT