বিনোদন

সিনেমায় নয়, তাহলে?

সিনেমায় নয়, তাহলে?

‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও রিয়াজ

চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস আবার জুটি হচ্ছেন। তবে সিনেমায় নয়। তাহলে? হাসলেন অপু বিশ্বাস। জানালেন, এর আগে তিনি আর রিয়াজ একসঙ্গে অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাসের পরিচালনা ‘শুভ বিবাহ’ (২০১০) আর মোহাম্মদ হোসেন জেমির পরিচালনায় ‘বাজাও বিয়ের বাজনা’ (২০১১) নামের দুটি ছবিতে। এবার তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করবেন।

নাভানা গ্রুপের শুভেচ্ছা দূত হয়েছেন রিয়াজ ও অপু বিশ্বাস। আজ সোমবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় নাভানা গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাভানা গ্রুপের প্লাস্টিক পণ্য, স্টোভ এবং কিচেন সিংকরে পণ্যের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করবেন তারা। বিজ্ঞাপনচিত্রগুলো তৈরি করবেন এস এম সালাউদ্দিন।

অপু বিশ্বাস বলেন, ‘ছয় বছর পর আবার রিয়াজ ভাইয়ের বিপরীতে কাজ করতে যাচ্ছি, খুব ভালো লাগছে।’ আর রিয়াজ বলেন, ‘অপুর সঙ্গে এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করব।’

এস এম সালাউদ্দিন জানান, শিগগিরই বিজ্ঞাপনচিত্রগুলোর কাজ শুরু হবে।

চুক্তি স্বাক্ষরের পর নাভানা গ্রুপের সবার সঙ্গে রিয়াজ ও অপু বিশ্বাস
চুক্তি স্বাক্ষরের পর নাভানা গ্রুপের সবার সঙ্গে রিয়াজ ও অপু বিশ্বাস
বিষয়:অপু বিশ্বাস রিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…