চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার চেয়েও বেশি কিছু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

ভালোবাসার টান সম্ভবত এমনই হয়! পুরো সিনেমার মতো করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তবে এই দৃশ্যের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৭৫ বছর।

এই ঘটনা কোনো সিনেমার গল্প নয়, এটা সেই গল্প যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক মার্কিন সেনা কর্মকর্তা প্রেমে পড়েছিলেন ১৮ বছর বয়সী তরুনীর।

১৯৪৪ সালের গল্প এটি। চারপাশে যখন যুদ্ধের দাবানল জ্বলছে ঠিক সেই সময়ে পূর্ব ফ্রান্সে নিযুক্ত ছিলেন মার্কিন কর্মকর্তা কেটি রবিন্স। হঠাৎ সে প্রেমে পড়ে যায় ১৮ বছর বয়সী ফরাসি তরুণীর।

Banglabid

তবে যুদ্ধের কারণে খুব একটা দেখা হতো না তাদের দু’জনের। পরিচয় হওয়ার দুই মাসের মধ্যেই তাড়াহুড়ো করে কেটি রবিন্সকে চলে যেতে হয়েছিল পূর্ব ফ্রন্টের একটি গ্রামে।

সম্পর্কের বিচ্ছেদ হলেও জেনেইয়ের একটি ছবি যত্ন করে আগলে রেখেছিলেন রবিন্স। এরপর কেটে যায় দীর্ঘ ৭৫ বছর।

এরপর থেকে শুরু হয় ঘটনার নাটকীয়তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করতে ফ্রান্সের একদল সাংবাদিক দেখা করেন প্রাক্তন সেনা কর্মকর্তা কেটি রবিন্সের কাছে।

Reneta

সেই সুযোগে স্মৃতি কাতর হয়ে কেটি রবিন্স তার ভালোবাসার কথা সাংবাদিকদের বলেন। জেনেই’র একটি ছবি দেখিয়ে বলেন: ‘আমি ফ্রান্সে আবার ফিরে গিয়ে জেনেই এবং তার পরিবারকে খুঁজে বের করতে চাই।’

এরপরই রবিন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে যান। এই সুযোগ কাজে লাগিয়ে সাংবাদিক দল তার প্রেমিকা জেনেই’র খোঁজ বের করেন।

ফ্রান্সের রিটায়ার হোমে ৭৫ বছর পর আবার মুখোমুখি হন রবিন্স-জেনেই। দেখা হতেই তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকেন। সেসময় রবিন্সের গায়ে ছিল সামরিক পোশাক আর জেনেই এসেছিলেন কালো পোশাকে।

৯৭ বছর বয়সী কেট রবিন্সের সাথে ৯২ বছর বয়সী জেনেই’র দেখা হওয়ার পর অভিমান করে বসেন জেনেই।

তিনি ভালোবাসার স্মৃতিকে আকড়ে ধরে ছিলেন বহু বছর। জেনেই বলেন: রবিন্স যখন ট্রাকে করে ফিরে যাচ্ছিল, আমার মন এতোটাই ভেঙে পড়েছিল যে আমি ভীষণ কাঁদছিলাম। আমি আশা করেছিলাম, যুদ্ধ শেষে সে হয়তো আর যুক্তরাষ্ট্রে ফিরে যাবে না।

পরে জেনেই এবং রবিন্স দু’জনই বিয়ে করেন। তবে তারা উভয়েই নিজেদের সঙ্গীকে হারিয়েছেন।

তাদের এত বছর পর দেখা কাকতালীয় হলেও ভালোবাসার আলিঙ্গন দীর্ঘ ৭৫ বছরের সব কষ্টকে ম্লান করে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাক্তারদের কাজে ফিরতে মমতার চার ঘণ্টার আল্টিমেটাম

পরবর্তী

সমৃদ্ধ আগামীর পথযাত্রার ‘স্মার্ট’ বাজেট

পরবর্তী

সমৃদ্ধ আগামীর পথযাত্রার ‘স্মার্ট’ বাজেট

আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট

সর্বশেষ

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT