চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন প্রেক্ষাগৃহে জয়ের ‘প্রিয় কমলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২১
বিনোদন
A A

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর আধুনিক তিন সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘প্রিয় কমলা’।

জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমা ‘প্রিয় কমলা’। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

ইমপ্রেস কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে শুক্রবার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হচ্ছে ‘প্রিয় কমলা’। পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা হবে।

এরমধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্সে আছে দৈনিক দুটি শো। একটি দুপুর ৩টায়, এবং অন্যটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। সীমান্ত সম্ভারে চলবে দুটি শো, একটি দুপুর ১টায় এবং অন্যটি বিকেল ৫টায়।

এছাড়া যমুনা ব্লকবাস্টারেও ‘প্রিয় কমলা’র দৈনিক দুটি শো দেখতে পারবেন দর্শক। একটি দুপুর ২টা ২০ মিনিটে, এবং অন্যটি সন্ধ্যা ৭টায়।

নির্মাতা জয়ের সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাস

গেল ডিসেম্বরে শুরু হয়েছিল ‘প্রিয় কমলা’র শুটিং। রীতিমতো দিন রাত এক করে তিন সপ্তাহে শুটিং শেষ করা হয় সিনেমাটির। অপু-বাপ্পী ছাড়াও সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযান সিনেমাটিতে অভিনয় করেছেন।

Reneta

‘প্রিয় কমলা’ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। ‘প্রিয় কমলা’য় একটি গান রবীন্দ্রসংগীত এবং অন্যটির কথা লিখেছেন ফরিদুর রেজা সাগর।

পরিচালক জয় বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশ আসলে কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটাও তুলে ধরেছি সিনেমায়। এ গল্পটিতে স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সিনেমাটি হল ও টিভি দুই মাধ্যমেই দর্শক উপভোগ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসইমপ্রেস টেলিফিল্মজয়প্রিয় কমলাফরিদুর রেজা সাগরবাপ্পী চৌধুরীলিড বিনোদনশাহরিয়ার নাজিমসিনেমাসোহেল খানস্বাধীনতাস্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT