আন্তর্জাতিক

সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন

অভিযোগের তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

সোমবার দুপুরে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের নেতৃত্বে কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেবল প্রতিবেদন পেলাম, আমরা এখনো তা দেখিনি। যেহেতু এই ঘটনায় আদালতের নির্দেশে আরেকটি তদন্ত চলমান, তাই এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে কিছু জানানো যাবে না। সচিব প্রতিবেদনটি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করে ব্যবস্থা নেবেন।’

‘‘আমরা আমাদের তদন্তের বিষয়ে আদালতকেও জানাব। যদি আদালত মনে করেন, তারা এটা রাখবেন, তাহলে তারা নিতে পারে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘ভালো একটি রিপোর্টের প্রত্যাশায় তিন দফা তদন্ত কমিটির মেয়ার বাড়ানো হয়েছিলো। কমিটি তদন্ত রিপোর্টে কেন ঘটনাটি ঘটেছে, কারা জড়িত এবং ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে সুপারিশ করেছে।’

গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশের খান।

বিষয়:কক্সবাজার তদন্ত প্রতিবেদন মেজর সিনহা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…