কক্সবাজার

সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

সিনহা হত্যা মামলার রায় নিয়ে সংবাদ প্রতিবেদকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদকের ছবি, যিনি সিনহা হত্যা মামলার রায় সম্পর্কে রিপোর্ট করছেন, পেছনে গাছ ও ভবনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩১ জানুয়ারি।

বুধবার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

এদিন আদালতে আসামি ওসি (বরখাস্ত) প্রদীপের পক্ষে অসমাপ্ত যুক্তিতর্ক শেষ করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গত ৭ ডিসেম্বর থেকে ৮ দফায় ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

পরে ওই বছরের ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওই চারটি মামলারই তদন্তের দায়িত্ব পায় র‍্যাব।

২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

বিষয়:সিনহা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…