চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেন বাচ্চাদের ওপর হামলা হলো?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

রোববার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে জড়িতদের বিচারসহ ৯ দফা দাবিতে টানা আন্দোলন করছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কয়েকটি ব্যতিক্রম ছাড়া পুলিশকে তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত রাখার চেষ্টা আমরা দেখেছি।

কিন্তু, আন্দোলনের চতুর্থ দিন বুধবার দৃশ্যপটে হাজির হয়ে একাধিক স্থানে তাদের ওপর হামলা শুরু করে পরিবহন শ্রমিকরা। শুরুটা সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়। সেখানে যানবাহন ভাঙচুরের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পিটিয়ে আহত করে কয়েকজনকে। আমরা জানতে চাই, এর নেপথ্যে কে বা কারা আছেন? যারা দায়ী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না?

রাজপথে নামা শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের শক্তি প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বুধবার তিনি বলেছেন, জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশকে ধৈর্য ধরতে হবে।

Banglabid

আমরা জানি, এই আন্দোলন শুরুর পর প্রতিদিনই জনদুর্ভোগ হয়েছে। নানা সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু তারা এই কষ্ট হাসি মুখে সয়েছেন বলেই আমাদের মনে হয়েছে।

রাষ্ট্রের কোনো নাগরিকের শার্টের কলার ধরা কিংবা তাকে পিটিয়ে রক্তাক্ত করার অধিকার কারোরই নেই। সরকারের কয়েকজন মন্ত্রীও শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক মন্তব্য করে ঘটনার জড়িতদের বিচারের নিশ্চয়তা দিয়েছেন। তাদেরকে অনুরোধ করেছেন, রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে।

তাই আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে, কোনো পরিস্থিতেই এসব শিশু-কিশোরদের ওপর যেন হামলা না হয়। আমরা মনে করি, ধৈর্য ধরে এই পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসচাপাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT