আদালত

সিদ্ধান্ত পুনর্বিবেচনা: সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ঘোষণা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফুলের বাগান, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছরের ১৬ আগস্ট পরবর্তী সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা পুনর্বিবেচনা করে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুলকোর্ট সভা’র সিদ্ধান্ত অনুযায়ী ইতিপূর্বে বাতিলকৃত ছুটি পুনর্বিবেচনা করে আগামি ২০ থেকে ২৪ এবং ২৭ থেকে ৩১ ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া ‘ফুলকোর্ট সভা’র সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে আগামি ২৫, ২৭ ও ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত সমূহে ছুটি ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মাে: আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত এক ‘ফুলকোর্ট সভা’র সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের এ বছরের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে গত ১৯ আগস্ট দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জীতে থাকা ১৬ আগস্টের পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।’

বিষয়:অবকাশকালীন ছুটি ছুটি সুপ্রিমকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…