চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A

দেশের আইনজীবীদের সর্বোচ্চ বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনে আজ থেকে ভোটগ্রহণ শুরু।

আজ (৬ মার্চ) বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ভোট গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০টি বুথ স্থাপন করা হয়েছে।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৮ জন। আইনজীবীরা জানায়, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মধ্যে।

সাদা প্যানেলের প্রার্থীরা হলে- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, দুজন সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, দুটি সহ-সম্পাদক পদে হুমায়ুন কবির ও হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্য পদে সৌমিত্র সরদার রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।

নীল প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), দুজন সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, দুটি সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিম। সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল।

২ প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী হয়েছেন। এছাড়া সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে নাহিদ সুলতানা যুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থি হয়েছেন।

Reneta

নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই। প্রত্যাশা করছি সুন্দর নির্বাচন হবে। এজন্য আইনজীবীসহ সবার সহযোগিতা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার নির্বাচনভোটসুপ্রিমকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬

ইতালিতে প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে আনতে সহায়তার আহ্বান

জুন ২১, ২০২৬

হত্যা মামলায় ‘বডি সোহেল’ গ্রেপ্তার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT