রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেছেন ৩১
বছর বয়সী বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমান। ১৬ সদস্যের বাংলাদেশ দলের হয়ে
পতাকা বহন করেন তিনি।
ব্রাজিলের রিও ডি জেনিরো’র মারাকানা স্টেডিয়ামে হয়েছে ৩১তম অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশসহ অংশগ্রহণকারী ২০৭টি দেশের অ্যাথেলেটরা অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হন উদ্বোধনী অনুষ্ঠানে। বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে গড়া একটি দল আইওসির’র পতাকা নিয়ে মার্চপাস্টে অংশ নেয়।
শারীরিক অসুস্থতার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে গেইমস মশাল জ্বালাতে পারেননি ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে। গেইমস মশাল জ্বালিয়েছেন টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তিনবারের ফ্রেঞ্চ ওপেন টেনিস চ্যাম্পিয়ন ব্রাজিলীয় টেনিস লিজেন্ড গুস্তাভো কুয়েরতেন।










