ক্রিকেট

‘সিডন্সের থেকে তরুণরা অনেক উপকৃত হবে’

বাংলাদেশ ক্রিকেটার ও কোচের মধ্যে আলোচনা, মাঠে প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, মাঠে প্রস্তুতি ও পরিকল্পনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জাতীয় দলে প্রবেশের পরই কোচ হিসেবে জেমি সিডন্সকে পেয়েছিলেন তামিম ইকবাল। প্রথম গুরুর কাছ থেকে তরুণ বয়সে টাইগার ওপেনার শিখেছেন অনেককিছুই। সাবেক হেড কোচ প্রায় একযুগ পর এসেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে। নিজের অভিজ্ঞতায় তামিম বললেন, সিডন্সের থেকে তরুণরা অনেক উপকৃত হবে।

‘জেমি বাংলাদেশে অনেক বড় প্রভাব রাখতে পারে। তার যে অভিজ্ঞতা আছে বা তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের আছে, আমরা সিরিজের মধ্যে আছি তাই এই সময়টা ওর জন্য একটু কঠিন। কমবেশি যতটুকু পারছে চেষ্টা করছে। তবে আমি নিশ্চিত তরুণরা ওর কাছ থেকে অনেক উপকৃত হবে।’

‘সবসময় একটা কথা বলি- একটা কোচ ১০টা অপশন দিবে, আপনার বুঝতে হবে কোন ২-৩টি আপনার কাজে লাগবে। সবকিছু শুনলে কাজ না-ও হতে পারে। নিজের দায়িত্বে বুঝতে হবে কোনটা কাজে লাগবে, আপনি সিনিয়র জুনিয়র যে-ই হন।’ -সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বলেন তামিম।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিন প্রস্তুতিতে যোগ দেন সিডন্স। করোনা পজিটিভ হওয়ায় ঢাকায় দশ দিন আইসোলেশনে কাটাতে হয়েছে এ অস্ট্রেলিয়ানকে।

জাতীয় দলের সাউথ আফ্রিকান হেড কোচ রাসেল ডমিঙ্গো প্রথমদিন থেকেই দলের সঙ্গে আছেন। সকালের ফ্লাইটে সিডন্স আসেন চট্টগ্রামে। দুই কোচকেই দেখা গেছে ব্যাটারদের নিয়ে কাজ করতে।

বিষয়:ডমিঙ্গো তামিম সিডন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…