ফুটবল

সিটির সঙ্গে জেসাসের নতুন চুক্তি

সিটির সঙ্গে জেসাসের নতুন চুক্তি

ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তিতে সই করেছেন গ্যাব্রিয়েল জেসাস। এখন তিনি ২০২৩ সাল পর্যন্ত সিটিতে থাকবেন।

২১ বছর বয়সী জেসাস সিটিতে আসার পর ৫৩ ম্যাচে ২৪টি গোল করেন।

রাশিয়া বিশ্বকাপে জেসাস প্রতিটি ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামেন। কোয়ার্টার ফাইনালে তার দল বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়।

ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সমর্থকরা আমাকে যেভাবে গ্রহণ করেছে এবং অভিবাদন জানিয়েছে তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

সিটিতে আসাকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মন্তব্য করেন জেসাস, ‘জীবনে যত সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এটিই সেরা। কারণ আমি এমন এক জায়গায় আছি, যেখানে ব্যক্তি এবং পেশাদার খেলোয়াড় হিসেবে প্রতিনিয়ত উন্নতি করছি।’

কোচ গার্দিওলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘আমার চুক্তিতে ক্লাবের পাশাপাশি পেপ গার্দিওলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাকে গুরুত্ব দেয়ায় ক্লাবকে ধন্যবাদ।’

বিষয়:গ্যাব্রিয়েল জেসাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…