ক্যাপিটাল ওয়ান কাপে ক্রিস্টাল প্যালেসের জালে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি।ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে হারিয়েছে তারা। আরেক ম্যাচে পেনাল্টি শুট আউটে মিডলসবরোর কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে করালোভের কর্ণার থেকে উইলফ্রেন্ড বনির গোলে এগিয়ে যায় ম্যান সিটি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ব্রুনির গোলে লিড বাড়ায় পেল্লেগিনির শিষ্যরা।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হাঁটুতে চোঁট নিয়ে মাঠ ছাড়ে পাবলো জাবালেতা।
ম্যান সিটির পক্ষে বাকি তিনটি গোল করেন আইহেনয়াছো, ইয়াইয়া তোরে ও ম্যানুয়েল গার্সিয়া। ক্রিসাল প্যালেসের পক্ষে একটি গোল পরিশোধ করেন ডেলানি।
লিগের আরেক ম্যাচে মিডলসবরোর কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে লুই ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-১ পেনাল্টি শুটে জয় পেয়ে লিগ কাপের কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে মিডসবরো।
নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকায় খেলা গড়ার অতিরিক্ত সময়ে। সেখানেও গোলের দেখা পায় না কোনো দল। ফলে টাইব্রেকারে খেলায় ভাগ্য নির্ধারণ হয়।
অপর ম্যাচে এনফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের পক্ষে ম্যাচের ১৭ মিনিটে একমাত্র গোলটি করেন নাথানিয়েল ক্লাইনে।
এ জয় মধ্য দিয়ে নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের নেতৃত্বে প্রথম জয় পেল লিভারপুল।





