চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিজেন জার্নালিজম: সাংবাদিকতো আপনিও

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
১০:১২ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৬
মতামত
A A

দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামই ক্লাসিক্যাল সিটিজেন জার্নালিজম

১.
গুজবপ্রিয় বাঙালি যখন সংবাদে সত্যতা খুঁজে খুঁজে হয়রান, তখন সংবাদ মাধ্যম কিনে নিয়েছে বহুজাতিক কোম্পানিগুলো। যখন নিউজ ইন্ডাস্ট্রিতে রূপ নিলো, তখনই প্রশ্ন এলো বিনিয়োগের; লাভ-ক্ষতির অংক কষাও শুরু হয়ে গেলো ব্যবসায়ীর মোকামে-গদিতে।

২.
গণমাধ্যম এখন আর গণমানুষের হাতে নেই। ব্যবসার খাতিরে গণমাধ্যম তা-ই দেখানোর কথা ছিল, গণমানুষ যা দেখতে চায়। বাংলাদেশের টিভি স্ক্রিনগুলোতে আপনি তা-ই পাবেন, মালিক বা স্পন্সর কোম্পানিগুলো আপনাকে দেখাতে চায়। কোনও ব্যক্তি অযৌক্তিক কথা বললে, এমনকি তার মস্তিষ্ক বিকৃতি থাকলেও তার মত প্রকাশের অধিকার আছ বটে। তবে গণমাধ্যম নয়, অন্য যে কোনো উপায়ে তার অধিকার নিশ্চিত করা হউক।

Banglabid

৩.
গণমাধ্যম হলো সমাজের আয়না। এটা যখন ব্যবসায়িক ভিত্তিতে ইন্ডাস্ট্রি হয়ে উঠলো, ম্যানিপুলেট করে কেউ কেউ এটাকে কোনও ব্যক্তি বা করপোরেট প্রতিষ্ঠানের আয়না বানিয়ে ফেললো। গণতন্ত্র রক্ষার স্বার্থেই ব্যক্তি বা বেসরকারি মালিকানায় গণমাধ্যম থাকা ঠিক না। তবু মুক্তবাজার বলে কথা! প্রাইভেটাইজেশনকে না বলা অন্যায় হবে। বরং ম্যাসমিডিয়াকে ম্যাস প্রাইভেটাইজেশনে নিয়ে যেতে হবে। ঘরে ঘরে টিভি-রেডিও-সংবাদপত্র-অনলাইন! মিডিয়ার ম্যাস প্রাইভেটাইজেশন দিয়েই এই করপোরেট আগ্রাসনকে প্রতিহত করতে হবে। সংবাদ গ্রাহকের মনে যে নিউজ সেন্স আর কমনসেন্স, একটা স্মার্টফোনই পারে তাকে দক্ষ নাগরিক সাংবাদিক বানিয়ে ফেলতে।

৪.
কোনও ব্যক্তির মালিকানায় পত্রিকা থাকলে সেটা ওই ব্যক্তির দৃষ্টিভঙ্গিই প্রকাশ করবে। ব্যক্তি মালিকানাধীন কোনও টিভি বা সংবাদপত্র যদি দাবি করে, সে জনগণের মতামতের প্রতিনিধিত্ব করছে; মধ্যবিত্ত বাঙালি বুঝে গেছে, দাবিটা ভিত্তিহীন। গণতন্ত্র bKash-এর স্বার্থেই, কোনো ব্যক্তিকে গণমাধ্যমের মালিকানার অনুমতি দেয়া যায় না। আর দিলে, প্রত্যেক নাগরিককেই সে অধিকার দিতে হবে– নিজেই সংবাদ প্রতিষ্ঠান হয়ে ওঠার।

৫.
নিউজ শুনতে-পড়তে অভ্যস্ত জনগোষ্ঠীর হাতে যখন স্মার্টফোন, তারাতো সিটিজেন জার্নালিজমে ডুববেই। আগে কোপাইতে দেখলে যে প্রজন্ম গোল হয়ে দাঁড়িয়ে দেখতো, কোনও অ্যাকশন-রিঅ্যাকশনে যেতো না; তাদের সন্তানরাই এখন অপরাধ ভিডিও করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। সিলেটে শিশু সামিউল হত্যা বা খাদিজাকে কোপানোর ভিডিও আদালতকেও দ্রুত করছে।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।) 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিজেন জার্নালিজম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য করণীয়

পরবর্তী

শুভশ্রীর ‘টুইন বেবি’

পরবর্তী

শুভশ্রীর ‘টুইন বেবি’

কাশ্মিরে সেনা ক্যাম্পে আবার জঙ্গি হামলা

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT