বিনোদন

শুভশ্রীর ‘টুইন বেবি’

শুভশ্রীর ‘টুইন বেবি’

দুর্গা পূজা মানে টালিগঞ্জে রমরমা ব্যাপার। এবারের পূজাতে টালিউডের হেভিওয়েট
নায়িকারা সিনে যুদ্ধে নেমেছেন। তবে গ্ল্যামারগার্ল শুভশ্রী অন্যদের তুলনায়
একটু এগিয়ে আছেন। দুর্গা পূজায় এবার তার দুটো ছবি মুক্তি পেতে যাচ্ছে।
একটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘প্রেম কি বুঝিনি’ অন্যটি ‘অভিমান’।

সম্প্রতি ভারতের প্রভাবশালী আনন্দবাজার পত্রিকায় শুভশ্রী তার ধামাকাদার ছবি নিয়েই কথা বলেছেন।

শুভশ্রী জানালেন, একইদিনে দুটো ছবি রিলিজি পাওয়ার কারণে দারুণ এক্সাইটেড। এবারের পূজোটা খুব স্পেশ্যাল আমার কাছে। কারণ এই প্রথম আমার দুটো ছবি পূজাতে রিলিজ পাচ্ছে। শুভশ্রীর ‘টুইন বেবি’

দুটি ছবি একই দিনে মুক্তি পাওয়া নেয়ে কোনো টেনশন কাজ না করা শুভশ্রী বলেন, ছবিগুলো নিয়ে আমি খুব আশাবাদী। দুটোই ছবি আমার খুব কাছের। কোনো টাকেই ফেলে দিতে পারব না। ইটস লাইক টুইন বেবি।

ছবির চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সুপরহিট এ নায়িকা জানালেন, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমায় দুষ্টু, টকেটিভ, চুলবুলি একটা মেয়ে। কলকাতা থেকে লন্ডনে যায় পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনা আসল উদ্দেশ্য নয়।শুভশ্রীর ‘টুইন বেবি’

ও আসলে হিরো রাজের সঙ্গে দেখা করতে যায়। অনেক শেডস আছে এই চরিত্রে। লন্ডনে গিয়ে এক অন্য রাজকে দেখে সে। যে খুব ইগো নিয়ে চলে। এক নম্বর ভাবে নিজেকে।

অন্যদিকে ‘অভিমান’ ছবিতে আমার চরিত্রের নাম দিশানী। খুব সিম্পল একটা মেয়ে। কিন্তু পরিচালক রাজ চক্রবর্তী ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে আমাকে। তাকানো, হাঁটাচলা একদম আলাদা।

বিষয়:অভিনেতা টালিউড শুভশ্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…