বিনোদন

সিঙ্গাপুর থেকে ফিরেই নতুন চলচ্চিত্রে ডিপজল

সিঙ্গাপুর থেকে ফিরেই নতুন চলচ্চিত্রে ডিপজল

সমাবেশে বক্তব্য রাখেন ডিপজল

মাঝখানে বেশকিছুদিন চলচ্চিত্র প্রযোজনা কিংবা অভিনয়ের সঙ্গে ছিলেন না মনোয়ার হোসেন ডিপজল। চলতি বছরে ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’ এবং মনতাজুর রহমান আাকবের ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের দুটি চলচ্চিত্রে অভিনয় দিয়ে বিরতি ভাঙলেন। কিন্তু এমন অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যান তিনি। চিকিৎসা করতে চলে যান সিঙ্গাপুর। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নিয়ে সম্প্রতি সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আর ফিরেই নতুন চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা।

হার্টে সফল অস্ত্রোপচারের পর চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন বেশ সুস্থ আছেন। গত ৯ নভেম্বর তিনি সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। আর ফিরেই এবার ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’নামের একটি চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নতুন ছবিটি পরিচালনা করবেন এ.কিউ খোকন। ছবিতে ডিপজল ছাড়াও চিত্রনায়ক সাইমনের থাকার কথা রয়েছে। এছাড়া আর কারা কারা থাকছেন তা জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যায়।

ঢাকার অদূরে সাভারস্থ অভিনেতা ডিপজল-এর বাড়িতে শুটিং লোকেশনে গোল্ডেন ফিল্মস প্রযোজিত ও এ.কিউ. খোকন পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’-এর আনুষ্ঠানিক মহরতের আয়োজন করা হয়েছে। গোল্ডেন ফিল্মস ও গোল্ডেন এশিয়া গ্রুপের চেয়ারম্যান জনাব কে.এম. মনিরুজ্জামান কামরুলের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত জনাব আদিল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক জনাব মনোয়ার হোসেন ডিপজল।

বিষয়:ডিপজল দুলাভাই জিন্দাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…