ইরানি লেখক-নির্মাতা পানাহ পানাহির প্রথম ফিচার ছবি ‘হিট দ্য রোড’ সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘সিলভার স্ক্রিন’ জিতে নিয়েছে।
উৎসবের শেষদিন রবিবারে ঘোষণা করা হয়েছে উৎসবে পুরস্কার জয়ীদের নাম। অডিয়েন্স চয়েজ পুরস্কার জিতে নিয়েছে ‘সেম ওমেন’ ছবিটি। এই ছবির নির্মাতা কুয়েন ওং একজন ট্রান্সসেক্সুয়াল নারী।
সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ভারতের নির্মাতা পি এস ভিনোথরাজ। ‘পেবলস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
চার সদস্যের এক পরিবারের রোড ট্রিপের ঘটনা নিয়ে মজার গল্পের ছবি ‘হিট দ্য রোড’। তাদের কেউই বলেন না, তারা কোথায় যাচ্ছেন। ভ্যারাইটি








