চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরের আদলে গড়ে উঠছে পায়রা বন্দর

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১:৪৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

সিঙ্গাপুরের আদলে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা সমুদ্র বন্দর’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সব আধুনিক সুবিধা থাকবে এই বন্দরকে ঘিরে। গভীরতা থাকায় বিভিন্ন দেশ থেকে আসা মাদার ভেসেল সরাসরি বন্দরে পণ্য খালাস করা যাবে বলেও জানিয়েছে তারা।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আউটার অ্যাংকরেজ থেকে রায়নাবাদ চ্যানেলে ঢোকার পথে পানির সর্বনিম্ন গভীরতা ৫ মিটার এবং ভেতরে ১৬ থেকে ২১ মিটার। চ্যানেলের ৩৫ কিলোমিটার এলাকার ড্রেজিং শেষ হলে ২৫০ মিটার দৈর্ঘের জাহাজ অনায়াসে আসা যাওয়া করতে পারবে।

পায়রা সমুদ্র বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান বলেন, প্রাকৃতিকভাবে খুবই নিরাপদ জায়গা এটি। ভেতরে গভীরতা ১৬ থেকে ২৫ মিটার পর্যন্ত আছে। ন্যাচারালিই এটা খুবই ভালো একটি বন্দর। আমাদের শুধু চ্যালেঞ্জ হচ্ছে মোহনার প্রতিবন্ধকতা। ড্রেজিং ঠিকভাবে সম্পন্ন করতে পারলে এটাকে গভীর সমুদ্রবন্দরে আমরা রূপান্তর করতে পারবো।

পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে উঠার পর আশপাশের দেশগুলো ট্রানজিট সুবিধা গ্রহণ করতে পারবে।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এই প্রজেক্টটা হলো ১৬ বিলিয়ন মার্কিন ডলারের। আমরা ১১২৮ কোটি টাকা এরই মধ্যে বরাদ্দ পেয়েছি, ২০১৮ সালের মধ্যে আমরা এগুলোর কার্যক্রম শুরু করবো। গভীর সমুদ্র বন্দর করার জন্য যে গভীরতা দরকার সেটি করার জন্য আমরা এরই মধ্যে বেলজিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে গড়ে উঠছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা’। বঙ্গপোসাগরের পোতাশ্রয় মুখ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এর অবস্থান। প্রাথমিকভাবে ৬ হাজার একর জমির উপর গড়ে তোলা হচ্ছে এই বন্দর। শনিবার আনুষ্ঠানিকভাবে সীমিত আকারে চালু হয়েছে কার্যক্রম।

Reneta

২০২৩ সালের মধ্যে চ্যানেলের ১৬ মিটার গভীরতার ড্রেজিং হলে ওই বছর থেকেই পূর্ণাঙ্গ বন্দরের রূপ লাভ করবে পায়রা সমুদ্র বন্দর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পায়রা বন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দল করছে, গঠনতন্ত্র মানছে না কেউ

পরবর্তী

প্রত্যন্ত গ্রামে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার

পরবর্তী

প্রত্যন্ত গ্রামে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার

সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই হাসনাত গ্রেফতার: পুলিশ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT