মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর কোনো বৈধ প্রার্থী না থাকায় সোমবার বেলা ১১টায় রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
গত ১৩ সেপ্টেম্বর মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
১৪ নভেম্বর যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দা সায়রা মহসিনের প্রার্থিকা ছাড়া অন্য চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচনী কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক খোন্দকার জানিয়েছেন, বিধি অনুযায়ী অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহিসনকে নির্বাচিত ঘোষণা করা হয়।






