চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত সায়মা ওয়াজেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৭
স্বাস্থ্য
A A
সায়মা ওয়াজেদ

বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) শুভেচ্ছাদূত হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

সায়মাকে অটিজম ডিসঅর্ডার বিষয়ে বিশ্বখ্যাত চ্যাম্পিয়ন হিসাবে অভিহিত করে ডাব্লিউএইচও’র এক বিবৃতিতে দুই বছরের জন্য তাকে শুভেচ্ছাদূত নিয়োগের ঘোষণা দেয়া হয়।

ডাব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং, অটিজম সনাক্তকরণে সায়মা স্বতঃস্ফূর্তভাবে ক্রমাগত যে শ্রম দিচ্ছেন তা প্রশংসনীয়। তাছাড়া তিনি আক্রান্তদের দুর্ভোগ হ্রাসে ও সচেতনতা তৈরিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছেন।

গত এপ্রিলে ভুটানে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অটিজমসহ অন্যান্য নিউরো ডিজঅর্ডারের ওপর থিম্পু ঘোষণা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সায়মা। ওই ঘোষণায় স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে কার্যকর সেবা ও অটিজমসহ অন্যান্য নিউরো ডিসঅর্ডারে আক্রান্তদের সহায়তায় জাতীয় সক্ষমতা জোরদার কার্যক্রম অগ্রাধিকারে রেখে সমাজ ও সরকারের ভূমিকার দাবি করা হয়েছে।

পুনম ক্ষেত্রপাল সিং বলেন, শুভেচ্ছাদূত হিসাবে সায়মা থিম্পু ঘোষণার প্রসারেও কাজ করবেন।

স্কুল সাইকোলজিস্ট হিসাবে যুক্তরাষ্ট্রে সনদপ্রাপ্ত সায়মাকে এর আগে গত এপ্রিলে ১১টি দেশের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসাবে নিয়োগ দেয় ডাব্লিউএইচও। এছাড়া গতবছরের মে মাসে তাকে ডাব্লিউএইচও’র অটিজম বিষয়ক আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসাবে অভিহিত করা হয়।

Reneta

অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য ডাব্লিউএইচও তাকে ২০১৪ সালের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ডও দিয়েছে।ডাব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সায়মা ওয়াজেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT