চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন কেন্দ্রীয় ব্যাংকের ৩০তলা ভবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনে। বিদ্যুত না থাকায় রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটির স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে বিদ্যুত সরবরাহ চালু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিদ্যুত সরবরাহে ডিপিডিসি থেকে কোনো ত্রুটি বা সমস্যা ছিল না। আমাদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যায় এই সংকট তৈরি হয়।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের স্যুয়ারেজ লাইন পরিষ্কারের কাজ করছে। তাই হয়তো ব্যাংকের পক্ষ থেকে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। তারপরও আমরা আমাদের স্টাফ পাঠিয়েছি সেখানে। বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে তারা সহযোগিতা করবে।

Banglabid

তবে বিদ্যুতের এই সমস্যা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সাময়িক কাজ বন্ধ থাকলেও এতে কোনো অসুবিধা হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘এতে কোনো অসুবিধা হচ্ছে বলে মনে করি না। এটা নিয়ে কথা বলার মতো কিছু হয়নি। সমস্যা সাময়িক।’

আরেক কর্মকর্তা (ডিজিএম) জালাল উদ্দিন জানান, গভীর রাতে ভবনের একটি ফ্লোরে স্যুয়ারেজ লাইনে ঝামেলা হওয়ায় এই সমস্যা তৈরি হয়। দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক সংযোগ পুনরায় সচল হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংকবিদ্যুৎ সরবরাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT