শিল্প সাহিত্য

সাহিত্যিক ফাহমিদা আমিনের জীবনাবসান

সাহিত্যিক ফাহমিদা আমিনের জীবনাবসান

চলে গেলেন জনপ্রিয় রম্যসাহিত্যিক ফাহমিদা আমিন (৮১)।  বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে আমেরিকার ওহাইও স্টেটের টলেডো শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুমা আমেরিকায় তার জানাজা হবে। মরদেহ দেশে আনা হবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

১৯৩৬ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্ম গ্রহণ করেন রত্নগর্ভা ফাহমিদা আমিন। বিশিষ্ট বিজ্ঞানী মরহুম ড. এমআর আমিনের স্ত্রী তিনি। তার ছয় ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে লে. কর্নেল এনশাদ ইবনে আমিন বিডিআর বিদ্রোহের সময় মারা যান।

ফাহমিদা আমিনের উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে ‘নিমমধু’, ‘অনিবার্যকারণবশত’, ‘মনের আঙ্গিনায়’, ‘মৌ ঝুর ঝুর’, ‘বার্মিংহাম থেকে লিখছি’, ‘করাচি প্রবাসে’, ‘রঙে রঙে বোনা’, ‘প্রজাপতি রং ছড়ায়’, ‘ঝালে ঝোলে অম্বলে’ ইত্যাদি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…